সীমান্ত হত্যা বন্ধে একতা চাই: সীমান্ত হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মুজিব আলীর মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তীব্র প্রতিবাদ জানিয়েছেন।তিনি জোর দিয়ে বলেন, বিএসএফের হাতে কত তরুণ প্রাণ হারাচ্ছে, তার বিচার নিশ্চিত করতে হলে সকলের ঐক্যবদ্ধ হয়ে এই সীমান্ত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।